1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

পানছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর। উপজেলার ৪০ জন চাষীর মাঝে ২ বস্তা করে মোট ৮০ বস্তা মাছের খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। তিনি বলেন,”সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রিয় কান্তি চাকমা।তিনি বলেন,এই খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে এবং তাদের মাছ চাষ পুনরায় শুরু করতে উৎসাহ জোগাবে।”

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চাষীগণ উপস্থিত ছিলেন। মাছের খাদ্য পেয়ে আনন্দিত চাষীরা জানান,

“এই সহায়তা আমাদের মতো ক্ষুদ্র চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।”

মৎস্য অধিদপ্তরের বাজেট বাস্তবায়নের এই উদ্যোগে চাষীদের মাঝে স্বস্তি ফিরেছে এবং তারা আশাবাদীভাবে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট