1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

পানছড়ি লোগাং জোন  বিজিবি কর্তৃক আর্থিক অনুদান সামগ্রী প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃপার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায়

২৮ জুন শনিবার ২০২৫ তারিখ অধিনায়ক,পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)ও লোগাং জোনের জোন কমান্ডার এর পরিকল্পনায় লোগাং জোন(৩ বিজিবি)এর দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারকে ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাকে সেলাই মেশিন,দুঃস্থ গরীব ও অসহায় পঙ্গু মানুষকে হুইল চেয়ার,দুঃস্থ গরীব ও অসহায় পরিবারকে সোলার প্যানেল, সিন্দু কুমার কারবারী পাড়ায় শিব মন্দির সংস্কারের জন্য আর্থিক অনুদান, গরীব এবং অসুস্থ রোগীর মাঝে চিকিৎসার আর্থিক অনুদান ও লোগাং শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে আর্থিক অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জন্য ফুটবল প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার।

উল্লেখ্য,উক্ত বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট