বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪ হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়!
Title :

মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে  তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের গম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের মো. আলমের ছেলে নাঈম ইসলাম (২৩) ও হযরত আলীর ছেলে ওলিউল্লাহ (৩৫)।

আর ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রিফাতুল হাসান (১৩)। রিফাতুল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে মোহনগঞ্জ শহরের একটি মাদ্রাসায় নাবিমির ক্লাসের ছাত্র।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ জুন রিফাতুল ট্রেনে করে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ যায়। স্টেশনে গিয়ে নামার পর ওই দুইজন তাকে অপহরণ করে।  ২০ জুন পরিবারের কাছে ফোন করে জানায় রিফাতুল তাদের তাদের কাছে রয়েছে। ৫ হাজার টাকা খরচ দিয়ে ময়মনসিংহের সম্ভুগঞ্জ সেতুর কাছ থেকে তাকে নিয়ে যেতে হবে। পরদিন রিফাতুলের বাবা-মা গিয়ে ৫ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে দিয়ে তাকে নিয়ে আসে। পরবর্তীতে লোভে পড়ে ২৫ জুন মোহনগঞ্জ শহর থেকে রিফাতুলকে অপহরণ করে নাঈম ও ওয়ালিউল্লাহ। তারা মাদ্রাসায় যাওয়ার পথে রিফাতুলকে জোর করে টেনে মাইক্রোবাসে তুলে অজ্ঞান করে ময়মনসিংহ নিয়ে যায়। এদিন রাতে রিফাতুলের মাকে অজ্ঞাত এক ব্যক্তি কল করে জানায় যে রিফাতুলকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে হলে ৯ লাখ টাকা দিতে হবে বলেও জানানো হয়। রিফাতুলের মা নানা কাকুতি মিনতি করলেও এতে কোন কাজ হয়নি।  কয়েক দফা কথা বলার পর তারা জানায় ২৯ জুন বিকালে সম্ভুগঞ্জ সেতুর ওপর টাকা নিয়ে যেতে হবে।

এদিকে রিফাতুলের বাবা-মা ময়মনসিংহ র‍্যাবের সাথে যোগাযোগ করে বিষয়টি জানায়। পরে র‍্যাবের সদস্যরা কৌশলে ওই দুই অপহরণকারীকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করে। সেইসাথে অপহৃত রিফাতুলকে উদ্ধার করে।  এ ঘটনায় রিফাতুলে মা শিল্পী আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে  আদালতে পাঠানো হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন,ভুক্তভোগী ছাত্রের মায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews