শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

জাতীয় সমাবেশ সফল করতে বিরামপুরে জামায়াতের বিক্ষোভ! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ারুল কবীর স্বপন দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে ঘোষিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে সফল করতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কর্মসূচিতে বক্তারা সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানান এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’ সংশ্লিষ্ট শহিদ ও আহতদের পরিবার পুনর্বাসনসহ সাত দফা দাবি পুনর্ব্যক্ত করেন।
বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ঢাকা মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর আমীর মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের কার্যপরিষদ সদস্য আবুল বাশার, এবং বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গোপালগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এ ঘটনার বিচার করতে হবে এবং দায়ীদের শাস্তি দিতে হবে।” তারা আরও দাবি করেন, “নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে ভোট গ্রহণযোগ্য হবে না।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই শনিবার দুপুর ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে। দলটির দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এজন্য তারা সাত দফা দাবি উত্থাপন করেছে:লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,জুলাইসহ সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা।
সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সভাপতিত্ব করবেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews