1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

ঢাকার সমাবেশের সফলতায় লালমাই জামায়াতের শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের সফলতা কামনায় লালমাই উপজেলা জামায়াতের শোডাউন অনুষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার) বিকালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুন নূর ও সেক্রেটারি ইমাম হোসাইনের নেতৃত্বে শোডাউনটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিউ মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন- জামায়াতের ৭ দফা আজ জন দাবীতে পরিণত হয়েছে। বৈষম্যহীন ও ফ্যসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে এই ৭ দফার বিকল্প নেই।
নেতৃবৃন্দ এই ৭ দফা দাবী বাস্তবায়নে দল,মত নির্বিশেষে সকল মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান। আগামী ১৯ তারিখ ঢাকার সমাবেশে লালমাই থেকে সহস্রাধিক নেতা কর্মী অংশগ্রহণের ঘোষনা দেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাও: কবির হোসেন, কবি ফারুক আহমদ, , মাও: নাঈম সিদ্দিকী, মাও: আব্দুল মান্নান, মাও: ঈসমাইল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট