শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

বিয়ের এক মাসের মাথায় গলায় ফাঁস দিলেন নববধূ।

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের মাত্র এক মাস ৮ দিনের মাথায় সাবিনা আক্তার (১৯) নামে এক নববধূর  লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার সমাজ- সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাবিনা আক্তার কমলপুর গ্রামের আজিমুল মিয়ার (২৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া গ্রামের শামসুদ্দীনের মেয়ে সাবিনাকে এক মাস ৮ দিন আগে বিয়ে করেন আজিমুল। শনিবার দুপুর দেড়টার দিকে নিজ স্বামীর ঘরে ফাঁসিতে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাবিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।  পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, সাবিনার শারিরীক ও মানসিক কিছু সমস্যা ছিলো বলে জানিয়েছে উভয় পরিবারের লোকজন। এসব সমস্যার চিকিৎসাও চলছিল। এরমধ্যে শনিবার দুপুরে নিজের ঘরের শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে সাবিনা। বিষয়টি নজরে আসার পর দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। পরে মমেকে রেফার্ড করা হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews