সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

শিবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুরে অদ্য ৩০ জুলাই বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন এবং শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ. আলতাফ হোসেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি মোছাঃ ফারজানা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শিবপুর এবং জেলা শিক্ষা অফিস, নরসিংদীর যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত পারফরমেন্সের ভিত্তিতে এই সম্মাননা অর্জন করেছে।শিক্ষা বোর্ড কর্তৃক ফলাফল যাচাই,বাছাইয়ের পর মনোনীত এই কৃতি শিক্ষার্থীদের অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পেয়েছে ১০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষার্থীরা পেয়েছে ২৫ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews