1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

হলুদ ফুল সবজি হিসেবে জনপ্রিয় ও স্বাদের অতুলনীয়!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা, মহালছড়ি খাগড়াছড়ি প্রতিনিধি ঃ
পাবর্ত্য চট্রগ্রামের পাহাড়িদের জনপ্রিয় হলুদ ফুুল সবজি হিসেবে খাদ্য তালিকায় রয়েছে এবং নানা রোগের উপকারী বেশ জনপ্রিয় এই ফুল আদিকাল থেকেই।
হলুদ ফুল বাজারে ৫ টি হলুদ ফুলের দাম ৭০/৮০ টাকা দামে বিক্রি হচ্ছে। লাভবান হচ্ছে হলুদ চাষীরা। হলুদ অনেক জাত আছে – জানা যায় সিলং হলুদ একটি জাত সিজন আগে ফুল ফুটে তাই অনেক দামে বিক্রি হয় বাজারে চাহিদা বেশি।
হলুদ ঐতিহ্যবাহী জুমের চাষ করে থাকে। জুম হচ্ছে বড় বড় পাহাড়, উচু- নিচু পাহাড় জঙ্গলের গাছ-পালা কেটে শুকিয়ে পুড়িয়ে ফেলার হয় এবং পরিষ্কার করে চৈত্র ও বৈশাখ মাসে বৃষ্টি পরলে শুরু হয় জুম চাষীদের কাজ । জুম চাষের ক্ষেত্রে কয়েক ধরনের বীজ বপন করা যায়। সেই সাথে জুম চাষিরা বেশ কয়েক ধরনের ফসল ফলাই যেমন ধান, হলুদ, আদা, তিল,বিভিন্ন ধরনে কচু, তুলা,মরিচ, বিভিন্ন রকমে তরি- তরকারি তো আছে মিয়ে শাক,টিটা কচু, জুমের বেগুন, করলা, পুইশাক,হলুদ ফুল ইত্যাদি।
বলতে গেলে এক ডালের অনেক কিছু সংগ্রহ করা যায়। জুম চাষে করলে পাহাড়িদের তরকারি বা সবজি সারা বছর পাওয়া যায় তাই পাহাড়িদের সাংস্কৃতিক ঐতিহ্য জুম চাষ আদিকাল থেকেই এই পদ্ধতিতে চাষাবাদ করে আসছে।
হলুদ ফুল সবজি হিসেবে বেশ জনপ্রিয় তরকাারি। এটি পার্বত্য চট্রগ্রামের জেলা গুলোতে চাষ করা হয় বেশি। যেমন – খাগড়াছড়ি, রাঙ্গামাটির এবং বান্দরবানের পাহাড়ের টিলায় উপর চাষ করে থাকে। হলুদ ফুল অনেকেই চিনেন না বা অচেনা। অজানা ফুলটি সবজি হিসেবে তরকারি খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে অতুলনীয় পুষ্টিগুণ।
হলুদ বা হলুদ ফুলের ঔষধ হিসেবে বিকল্প নেই। সাদা ও হলুদ রংয়ের এই ফুলটি প্রচীন কাল থেকে নানা রোগে উপকারি এই হলুদ বা ফুল। প্রচীন কাল থেকেই হলুদ ফুল সবজি হিসেবে খাচ্ছে। এই ফুল টি সবজি হিসেবে রান্না করে খেলে শরীরে নানা রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটি প্রদাহ কমাতে সাহায্যে করে,হলুদ ফুলের কফ, বাতের ব্যথা, কৃমি সহ বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। হলুদ ফুল হজম শক্তিতে সাহায্য করে। এটি ক্ষুধা বাড়াতে এবং পেটের গ্যাস,অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা সমাধানে কার্যকর। এছাড়াও, এটি রক্ত পরিষ্কার করে, লিভারের সমস্যা সমাধানে এবং পেশী মজবুত করতেও সহায়ক।
বাজারে হলুদ ফুলের বিক্রিতার জানান ৫টি হলুদ ফুলের দাম ৭০ টাকা হলুদ ফুলের সিজন এখনো আছেনি দামটা একটু বেশি। আমি পাইকারি দামে কিনে নিয়ে খুচরা বিক্রি করতেছি।

সুদীপ্ত চাকমা ও উজ্জল চাকমা বলেন হলুদ বা হলুদ ফুলের মসলা জাতীয় অন্যতম খাবার। কাঁচা হলুদ, গুঁড়া হলুদের খাদ্য ব্যবহারের তরকারিতে রং বা স্বাদভারে। হলুদ ফুল এবং মাছ দিয়ে রান্না বা ভর্তা করলে অতুলনীয় স্বাদ। এতে আরো বলেন অতিরিক্ত হলুদ বা ফুল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট