বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

রবিবার,১৯ এপ্রিল, ২০২৬ বেলা ১১ টায় লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় কতৃক আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আগামীকাল ২০ এপ্রিল থেকে হাম ও রুবেলা টিকা প্রদানের ব্যাপারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন রঞ্জিত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
প্রধান অতিথি ইউএনও তাঁর বক্তব্যে বলেন, লালমাই উপজেলার প্রতিটি শিশু যেন হাম/ রুবেলা টিকা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সহিত এই ১১ দিনব্যাপী হাম/ রুবেলা টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জানান, ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১১ দিনব্যাপী সারাদেশে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেন- ২০২৬ ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী পাক-প্রাথমিক ছাত্র-ছাত্রীদের এবং কমিউনিটি শিশুদের এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, লালমাই উপজেলার ৯ টি ইউনিয়নে ২৭ টি ওয়ার্তে অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২১৬ টি,স্থানীয় কেন্দ্রের সংখ্যা ১ টি, টিকাদানকারীর সংখ্যা ২৭ জন,স্বেচ্ছাসেবক এর সংবাদ ৫৪ জন,প্রথম সারির সুপারভাইজারের সংখ্যা ২৭জন, উপজেলার মোট শিশুর লক্ষ্যমাত্রা ২৬ হাজার ৯৮ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews