শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

গোপালগঞ্জ জিপিএ-৫প্রাপ্ত ৬৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা!

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বপ্নকে স্পর্শ করতে পারে, এমন এক উপলক্ষ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জেলা প্রশাসন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেয়া হয়েছে।

এছাড়া, এই সংবর্ধনা শুধু একটি অনুষ্ঠানই নয়, এটি গোপালগঞ্জের শিক্ষার প্রতি নতুন এক আশাবাদী দৃষ্টিভঙ্গির উজ্জ্বল প্রতীক বলে মনে করেন আয়োজকরা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের দেয়া তথ্য মতে এবছর গোপালগঞ্জে এসএসসি (সাধারণ) থেকে ৬০৭জন, দাখিল থেকে ১৭জন ও ভোকেশনাল থেকে ২০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১৯১জন, দাখিলে ১জন ও ভোকেশনালে ৩জন।

প্রধান অতিথি তাঁদের বক্তব্যে তরুণদের প্রতি কৃতজ্ঞতা ও আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরা যারা আজ এই সফলতার চূড়ায় পৌঁছেছ, তোমাদের পরিশ্রম শুধু তোমাদের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক বড় উদাহরণ। ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ নেবে, এই আশাই আমরা রাখি। তিনি আরো বলেন,
এ অনুষ্ঠান শুধু গোপালগঞ্জের নয়, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠবে । বলে মেধা ও পরিশ্রমের সঠিক সংমিশ্রণ তাদেরকে অনন্ত সম্ভাবনার দিকনির্দেশনা দিতে পারবে বলে আমি আশাবাদি।পরে জেলার পাঁচ উপজেলার ৬৪৪জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং তাদের ভবিষ্যৎ পথচলায় আরও সফলতার কামনা করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews