মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার।
Title :

গোয়াইনঘাটে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহার গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

শামীম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি।
গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের দুর্ধর্ষ ডাকাত বাহার উদ্দিন (বাক্কই) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (৪ আগষ্ট) বিকালে গোয়াইনঘাট থানার এ.এস.আই মাঈন উদ্দিন এর নেতৃত্বে এক অভিযানে স্থানীয় কোওর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাহার উদ্দিন উরফে বাক্কই উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভামনগ্রামের মৃত আব্দুর রহমান উরফে ছক্কার ছেলে। এদিকে এই দুর্ধর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে তার এলাকায়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে এই সন্ত্রাসীর যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। তাদের দাবী বিগত কয়েকদিন পূর্বে সারী-গোয়াইনঘাট সড়কের বেকরা ব্রিক ফিল্ডে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।

জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোঃ তোফায়েল আহমেদ জানান গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন বাক্কই (৩৫) একটি মামলার ওয়ারেন্টের আসামী, তাই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews