শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

নেত্রকোনায় বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ ২শ্রমিকের লাশ উদ্ধার ।

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

এরআগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।

ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সাথে উদ্ধার কাজে যুক্ত ছিলো। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে ওই দুইজনকে পাওয়া যায়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে জেলার পূর্বধলা থেকে একটি বালুবাহী  নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews