1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

ফটিকছড়িতে গলা কাটা লাশ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা এখন মৃত্যু পুরি পরিণত হয়েছে।

ফটিকছড়ি উপজেলা রাঙ্গাইয়া -কাঞ্চননগর রাবার বাগান এলাকায় মোঃ আবুল মনছুর বৈধ্য(৫৫) নামের এক
ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানার পুলিশ।
নিহত আবুল মনছুর বৈধ ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ২নং ওয়ার্ডের মৃত মোঃ শফি উল আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় নিহত আবুল মনছুর গত ৬ আগস্ট থেকে নিখোঁজ হয় বলে দাবি করেন। ২দিন পর আজ ৮ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় কাঞ্চননগর – রাঙ্গাইয়া এলাকায় রাবার বাগান আশ্রয়ণে ১৮ নং কক্ষে গালা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানায় নিয়ে আসে।
গত ১৮ জুলাই শুক্রবার পুত্র হাতে পিতা খুন।২০ জুলাই লেলাং খাল থেকে অটোরিকশা চালকের লাশ।২২ জুলাই মাইজভান্ডার একটি কলোনি থেকে আরাম নামের আর এক যুবকের লাশ উদ্ধার ২৭ জুলাই ভুজপুর থানার নারায়নহাট হাফানিয়ার ভ্যান চালক রতনের লাশ, ৩০ জুলাই ভুজপুর নারায়নহাট গহিন জঙ্গলে মোঃ আবু তাহের বুছার লাশ উদ্ধার করেছিল ভুজপুর থানার পুলিশ।

সর্বশেষ ৮ আগস্ট শুক্রবার সকাল ১০ টার সময় ফটিকছড়ি থানার পুলিশ মোঃ আবুল মনছুর বৈধার লাশ উদ্ধার করেছেন।

ফটিকছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান,নিহতের স্বজনের সংবাদের ভিত্তিতে
পুলিশ উপপরিদর্শক এসআই মোঃ মাজহার নেতৃত্বে লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানায় নিয়ে আসি আইনী প্রক্রিয়ার শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমকে) প্রেরণ করা হয়েছে।

পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনে কোনো পরিকল্পিত চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক)হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।অতিরিক্ত পুলিশ সুপার এ এসপি (হাটহাজারী সার্কেল ) কাজী মোঃ তারেক আজিজ বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট