শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

ভুজপুর পুলিশের পোশাকে অপহরণ, ৪০লাখ টাকা মুক্তিপণ দাবি,

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগান থেকে পুলিশের পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২২ ঘণ্টা পার হলেও তার খোঁজ মেলেনি। এ ব্যাপারে ভূজপুর থানায় অভিযোগ দাখিল হয়েছে।

অপহতের পরিবারের দাবী, অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ছেলের মুক্তির জন্য ৪০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।

অপহরণ হওয়া যুবক ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার ব্যবসায়ী দিলীপ কুমার ত্রিপুরার ছেলে।

পরিবার সুত্র জানা যায়, গতকাল ৯ আগস্ট রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে মুদির দোকানে ঘুমাতে যান অপহত সাজু কুমার ত্রিপুরা ও তার বড় ভাই রাজু ত্রিপুরা। রাত সাড়ে ১০ টার দিকে অজ্ঞাতনামা ৩ জন লোক দোকানের সামনে এসে পুলিশ পরিচয়ে দোকান খুলতে বলে। পরে সাজু ও রাজু দোকান খুললে অজ্ঞাতনামা ৩ জন তাদের কাছ থেকে পান ও সিগারেট ক্রয় করে। পরে পুলিশের পোষাক পরিহিত অজ্ঞাতনামা লোকটি সাজু ত্রিপুরাকে (১৭) ডেকে একজন আসামীর বাড়ি দেখাই দিতে বলে। পরে সাজুকে জোরপূর্বক সাদা একটি প্রাইভেট কারে তুলে অপহরন করে নিয়ে যায়।

অপহরণ হওয়া সাজু কুমার ত্রিপুরার পিতা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, ‘গতকাল গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করে। এরপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে। নিরাপদ ও সুস্থ্য অবস্থায় আমি আমার ছেলেকে ফিরেত চাই।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, গতকাল রাতে আমার ইউনিয়ন থেকে একটি ছেলে অপহরণ হয়েছে। এখনো তাকে উদ্ধার করা যায়নি।

এ ঘটনা সম্পর্কে জানতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হককে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মোঃ তারেক আজিজ মুঠোফোনে বলেন, গতকাল রাতে সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরিধান করে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews