1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

মুক্তিপণ ছাড়াই সাজু ত্রিপুরাকে ২ দিন পর উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নে পুলিশের পোশাক পরে সাজু কুমার ত্রিপুরা (১৭) কে অপহরণ করে নিয়ে যায়। ২ দিন পর মুক্তিপণ ছাড়াই মুক্তি পেয়েছে।

১১ আগস্ট সোমবার ২টা ৩০ মিনিটের সময় ফটিকছড়ি বাসস্ট্যান্ডে পাশ হাত,মুখ বাঁধা অবস্থায় একটি গাড়ি থেকে ফেলে পালিয়ে যায় দূবৃত্তরা।

গত ৯ আগস্ট শনিবার গভীর রাতে রাঙ্গাপানি চা-বাগান সংলগ্ন এলাকা নলুয়া পাড়া থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ঐ সময় সাজু কুমার ত্রিপুরা তার বড় ভাই রাজু ত্রিপুরার সঙ্গে মুদির দোকানে ছিল। পুলিশের পোশাক পড়া এক জনসহ তিন জনের একটি দল সাদা রঙ্গের মাইক্রোতে এসে একজন আসামির বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে দোকানের বাহিরে নিয়ে যায়।

রাজু ত্রিপুরা বলেন, দোকানের ভিতরে কাজ করছিলাম। বাহিরে গিয়ে দেখি ভাইকে গাড়িতে তুলে নিয়ে দ্রুত চলে যাচ্ছে। কিছু বুঝে উঠার আগে ওরা পালিয়েছে।

অপহরণের ৩ ঘন্টার পর সাজুর পরিবারের কাছে অপরিচিত একটি ফোন নাম্বার থেকে ৪০ টাকা মুক্তিপণ দাবি করেছে। নিদিষ্ট সময়ে মধ্যে মুক্তিপণ না দিলে হত্যা করার হুমকি দেন তারা।পরে সাজুর বাবা ভুজপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সাজুর বাবা দিলিপ ত্রিপুরা বলেন, অপহরকারিরা মোটা অংকের মুক্তিপণ চাইলেও কোনো মুক্তিপণ ছাড়াই আমার ছেলেকে ফিরে পেয়েছি তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ।

সাজুকে ফিরে পাওয়া পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

সাজু কি ভাবে ফলে এবং করা অপহরণের সাথে জরিত জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল হক জানান “সাজু বর্তমানে থানার হেফাজতে আছেন। তার কাছ থেকে প্রয়োজনিয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট