সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

নেত্রকোনায় রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত।

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হাকিম মীর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম মীর উপজেলার বামনদী গ্রামের আলী আহমেদ মীরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম মীর অটোরিকশা চালিয়ে জীবিকা চালাতেন। দুপুরে নিজের ঘরে অটোরিকশাটি চার্জে লাগান। এসময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারে হাত লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেন বলেন, হাসাপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় আব্দুল হাকিম মীর।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বলেন, আমরা লাশের সুরতহাল সম্পন্ন করেছি। ঘটনাস্থল যেহেতু আটপাড়ায়, তাই সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হবে।। পরে তাদের সাথে কথা বলে লাশ আটপাড়ায় পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews