1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ২ বেকারিকে অর্থদন্ড প্রদান! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত ও ভোক্তা সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে নাজিরহাট পৌরসভার মাইজভান্ডার সড়কে এ অভিযান পরিচালিত হয়।

এসময় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে মাবিয়া বেকারি এন্ড সুইটসকে এক লক্ষ টাকা এবং নুর বেকারিকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ফটিকছড়ি থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খাদ্যদ্রব্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট