শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ মা নিহত!

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ারুল কবীর স্বপন বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ডাঙ্গাপাড়ার হাকিমপুর থেকে দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী, তার স্ত্রী ও তিন মাসের শিশু। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ও শিশু। স্বামী গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে গেলেও, স্ত্রী ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ “আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না” উপস্থিত জনতার হৃদয় বিদীর্ণ করেছে।দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে মহাসড়কে পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়, যা সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করে।বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews