শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

মরিচবুনিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার কর্মচারীর রহস্যজনক মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ, পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ঐ মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ বেলাল মাতবরের। ঘটনাটি ঘটেছে শনিবার, সম্ভবত গভীর রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বেলাল মাতবর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নিজের বাড়িতে রাত কাটাতেন না। তিনি প্রায়ই বিভিন্ন জায়গায় গিয়ে রাত যাপন করতেন। এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে মাদ্রাসার একটি কক্ষে থাকতেন, যেহেতু তিনি মাদ্রাসার কর্মচারী হওয়ায় তার কাছে কক্ষের চাবি ছিল।

গত রাতে তিনি মাদ্রাসার একটি কক্ষে অবস্থান করলেও অদ্ভুতভাবে পাশের একটি ভাঙা টিনের কক্ষে তার লাশ পাওয়া যায়। গ্রামবাসীর ধারণা, হয়তো তিনি বিদ্যুতের শটে মারা গেছেন অথবা কেউ তাকে হত্যার পর সেখানেই ফেলে গেছে অথবা তিনি স্টক করে মারা গেছেন । (এটি কেবলমাত্র এলাকাবাসীর ধারণা) তবে সঠিক কারণ এখনো জানা যায়নি ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বেলাল মাতবরকে রাতে মাদ্রাসায় থাকার জন্য বলা হয়নি। তবে তিনি ব্যক্তিগত কারণে মাদ্রাসায় থেকেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews