1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণের ঘটনায় গনধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা। কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ।

রাজবাড়ীতে অগ্নিকান্ডে জামায়াতের কার্যালয়সহ ৪ দোকান পুড়ে ছাই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী কালুখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের পাশে ফজলু শেখের রাইস মিলের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকান্ডে মূহূর্তের মধ্যেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ১২ টার পর অগ্নিকান্ডের ঘটনা জানাজানি হয়। অগ্নিকান্ডে স্থানীয় ফজলু শেখের ভাড়া দেওয়া একটি রাইস মিলঘর, একটি সেলুন, একটি মুদি দোকান, একটি চায়ের দোকানসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকা ক্ষতি হয়ছে বলে দাবি তাদের।

ব্যবসায়ীরা আরও বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কালুখালী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ৩০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আ. রব বলেন, অগ্নিকান্ডে আমাদের ইউনিয়নের দলীয় কার্যালয় পুড়ে গেছে। আমাদের প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে একটি স্বাভাবিক অগ্নিকান্ড।

কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, অগ্নিকান্ডের সংবাদের পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় আমাদের সদস্যরা। আগ্নিকান্ডের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

অতুল সরকার /রাজবাড়ী প্রতিনিধি
০২/৯/২০২৫- ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট