শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

মোটরসাইকেল রেসিংয়ে ২ যুবকের মৃত্যু আহত ১

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাংলাদেশ হাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘি-কমলা এলাকার মো: বক্কারের ছেলে আরিফ ওরফে কাজল (২২) ও পাংশা মৈশালা পালপাড়ার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাংশা পৌরসভার পালপাড়া এলাকার মৃত- মজিবর রহমানের ছেলে শাওন (২১)। তবে পালপাড়ার জয়দেবের ছেলে দ্বীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু পাংশা থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী থেকে পাংশা পর্যন্ত রেসিং করছিলো। শেষ বার তারা কালুখালীর দিক থেকে পাংশা আশার পথে বাংলাদেশ হাট নামক এলাকায় এসে নিজেদের দুই মোটরসাইকেলের সংঘর্ষ লাগে। এসময় তারা সড়কে ছিটকে পরলে অজ্ঞাত একটি গাড়ির নিচেয় চাপা পরে তিন বন্ধু। ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পরে। এসময় অজ্ঞাত দ্রুত গতির কোনো গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

অতুল সরকার /রাজবাড়ী প্রতিনিধি
৮/৯/২০২৫-01711050937

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews