1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

গোপালগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জাগ্রত হয়েছে। সরকারসহ যারা এই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন, তাদের বলছি, আপনারা পিআর মেনে নিন। অন্যথায় এটি মেনে নিতে বাধ্য করা হবে।

১১/০৯২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আগে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা আরও জানান, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।এছাড়া বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবি জানান এবং বলেন, শুধু নির্বাচনী পদ্ধতি নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারও জরুরি।সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট