শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোপালগঞ্জে শিশু অপহরণের ২৪ ঘণ্টায় উদ্ধার-আটক ১

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়ান (৩) নামে এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মোঃ আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশুটি উদ্ধার করে। শিশু আয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।

এদিকে, শিশুর অপহরণ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জানান, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধু থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু আয়ানকে উদ্ধার করা সম্ভব হয়।

ওসি আরো বলেন, “আমরা এই মামলায় আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেপ্তার করেছি। তিনি নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।”শিশু আয়ান অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, “কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়ানের মায়ের সাথে আমিনুল ইসলামের পরিচয় হয়। সেই পরিচয়ের মাধ্যমে বাপ্পী আয়ানের মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে এবং সুকৌশলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।”শিশু আয়ানের মা, পাকিজা বেগম, বলেন, “আমি থানায় মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করেছে। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews