1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

তানোরে সাংবাদিক ফারুকের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী)জেলাপ্রতিনিধি:

তানোরে সাংবাদিক ফারুকের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাহী সদস্য ও তানোর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, জাতীয় দৈনিক সময়ের আলো’র তানোর প্রতিনিধি এইচ.এম. ফারুকের প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তানোর বাজারস্থ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখা ও তানোর উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা তানোর শাখার সহ-সভাপতি বকুল হোসেন, সহ-সভাপতি হামিদুর চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম রেজা, মনিরুজ্জামান মনি, আজকের বসুন্ধরা’র স্টাফ রিপোর্টার আনসার আলী তালুকদার স্বাধীন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, আশরাফুল ইসলামসহ অন্যরা।

দোয়া পরিচালনা করেন সাংবাদিক মফিজ উদ্দিন সরকার। এ সময় তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা করা হয় এবং মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক এইচ.এম. ফারুকের পিতা কালাম সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট