1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে যৌথবাহিনীর অভিযানে ১৪ জন আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের কালে ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১২ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল।

অভিযান চলাকালে বালু উত্তোলন কালে ১৪ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

আটকরা হলেন- উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাই; পুত্র আব্দুল করিম জুনেদ (১৯) কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২) দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২) দেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩) কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট