1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠিতা সভাপতির শাহাদাত বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ, নেত্রকোনা উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক, বিশিষ্ট শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুর রাজ্জাক মাস্টারের ১২তম শাহাদাতবার্ষিকী আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

দিনব্যাপী আয়োজনে অংশ নেবে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

কর্মসূচির মধ্যে রয়েছে—
রবিবার সকাল ৭টায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। দুপুরে শহরে শোক র‍্যালি এবং বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুজ্জামান শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রয়াত আব্দুর রাজ্জাক মাস্টার ছিলেন মোহনগঞ্জের এক আলোকিত ব্যক্তিত্ব— যিনি শিক্ষকতা, ভাষা আন্দোলন ও সংস্কৃতিচর্চায় রেখেছেন অসামান্য অবদান। তাঁর মৃত্যুবার্ষিকীতে এলাকাবাসীসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট