1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

তেলিয়াপাড়া  চা বাগানে ভারতীয় ১৪০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার ০১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

অনিক পাঠান,
ক্রাইম রিপোর্টার, হবিগঞ্জ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান মিশন লাইন এলাকা থেকে ভারতীয় ১৪০ বোতল এসকাফ সিরাপসহ পংকজ উরাং পাষান, নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, ৩০ অক্টোবর – রাত আনুমানিক ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর-এর নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পংকজ উরাং-এর ঘরে তল্লাশি চালান। এ সময় ঘরের ভেতরে রাখা একটি ড্রাম থেকে ভারতীয় ১৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের নমুনা সংগ্রহের পর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট