1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজারে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাধবপুর আর্মি ক্যাম্প পরিচালিত এই অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সে শাহজিবাজারের বেনু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

​স্থানীয় সূত্র মতে, গত কয়েকদিন ধরে শাহজি বাজার ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এই দ্রুত অভিযান নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

​অভিযান শেষে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মো. শাকিল মিয়া এবং উদ্ধারকৃত স্মার্টফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।

​মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত মামলা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট