1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

জুলাই গনহত্যার রায় অনুষ্ঠান উপলক্ষে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গনহত্যার বিচারের রায় শুনানি উপলক্ষে এবং আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিগত কয়েকদিন আওয়ামীলীগের আগুন সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ১৭ নভেম্বর সোমবার সকালে শহরের চাষাড়া,মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের চাষাড়ায় মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর নেতৃত্বে জড়ো হয়ে মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার।

মিশনপাড়া মোড়ে থেকে বিক্ষোভ সমাবেশ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে শহরের নবাব সলিমুল্লাহ সড়ক পদক্ষিন করে নবাব সিরাজউদৌলা রোড হয়ে মিশনপাড়া গোলচত্বরে এসে শেষ হয়।

মিছিল পূর্বে সমাবেশের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন বিগত বছরে স্বৈরাচারী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা কর্মীদের বিনা অপরাধে ফাসি দিয়েছে। আমরা আদালতে বিচার পর্যন্ত চাইতে পারিনি। সে সময় বাংলাদেশের অধিকাংশ মানুষ মন খারাপ করেছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিল হে আল্লাহ আপনি এই স্বৈরশাসক সরকার থেকে বাংলাদেশকে রক্ষা করো। আমাদের নেতৃবৃন্দ খুনি হাসিনার জুলুম নির্যাতন স্বীকার করে হাসতে হাসতে ফাসির কাষ্ঠে গিয়ে শাহাদাত বরন করেছে। এসময় তিনি আরো বলেন আমাদের বয়োজিষ্ঠ নেতৃবৃন্দদেরকেও খুনি হাসিনা ছাড় দেয়নি ১৭ বছরে কয়েশত মামলা হামলা দিয়ে কারা নির্যাতন চালিয়েছেন। আমরা ধৈয্যৈর সাথে আল্লাহর কাছে বিচার দিয়েছি এছাড়া আর কোন উপায় ছিল না। কিন্তু আজ আমরা কি দেখছি চব্বিশের আন্দোলনে ছাত্রদের উপরে সরাসরি গুলির নির্দেশ দাতা আওয়ামী দোসর সেলিম ওসমান কিভাবে দেশে থাকেন। প্রশাসন কি করেন দেশের জনগণ তা জানতে চায়? তিনি আরো বলেন আমরা জেনেছি বিভিন্ন জায়গায় নাশকতা করতে সেলিম ওসমান এখনো অর্থের জোগান দেন। অথচ এখনো গ্রেফতার হচ্ছেনা তারা। দেশের জনগণ আশা করেন অতিদ্রুত সেলিম ওসমানদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করবেন।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে ও মহানগরী কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমীর আলী আক্কাস রুমন, সদর দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু, বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান প্রমূখ।

মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট