1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

হবিগঞ্জে ভুয়া ডাক্তার মমতাজ বেগম রিনা র‍্যাবের অভিযানে আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস সড়কে বাসা ভাড়া নিয়ে ‘নরমাল ডেলিভারি’ নামে অপচিকিৎসা পরিচালনার অভিযোগে ভুয়া চিকিৎসক মমতাজ বেগম রিনাকে আটক করেছে র‍্যাব-৯সহ আইনশৃঙ্খলা বাহিনী।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার আইসিটি মো. মহসীন মিয়া ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাকে সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে র‍্যাব-৯সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এর দিক নিদর্শনায়
জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে রিনার বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগের সত্যতা মিললে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে অপচিকিৎসা চালানোর অভিযোগে রিনা আলোচনায় আসে। পরে প্রশাসনের নজরদারি বেড়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি ফায়ার সার্ভিস এলাকার একটি বাসায় আবারও চিকিৎসার নামে কার্যক্রম শুরু করেন—এই তথ্য পেয়ে কর্তৃপক্ষ বুধবার অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট