মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার।
Title :

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভোলাগঞ্জ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

কোম্পানীগঞ্জে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) আসরের নামাজের পর ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্যোগ নেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন। দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ কামরুল হাসান জুলহাস।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আবুল বাশার (বশর), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, কোষাধ্যক্ষ হাজী ফজল উদ্দিন, সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন বতুল্লা, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন রানা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মো. তাজ উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. মানিক মিয়া, সোনা মিয়া, মুজাফফর আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, সিলেট পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews