1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

নবীগঞ্জে একদিনে দুই জনের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থান থেকে একদিনে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) ভোর ও সকালে পৃথক পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিয়া।
পুলিশ জানায়- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘবাগ গ্রামের নৃপেশ সুত্রধরের জমিতে বৃদ্ধ অনিল সূত্রধর এর মরদেহ শুক্রবার দিবাগত মধ্যরাতে দেখতে পায় স্থানীয়রা।
পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরিনাথ সূত্রধরের পুত্র।
খবর পেয়ে রাতেই এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, শনিবার সকালে নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে নুরুজ্জামান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
শনিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিয়া জানান- উভয় লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত করছে।
তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মর দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট