1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

গোয়াইনঘাটে খালেদা জিয়ার আরোগ্য ও দিলদার হোসেন সেলিমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাটে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের নিজ বাড়িতে, এডভোকেট জেবুন নাহার সেলিমের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক নেত্রী, মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি মরহুম দিলদার হোসেন সেলিমের স্মৃতিচারণ করে বলেন, দিলদার হোসেন সেলিম ছিলেন একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব রাজনীতিক, সিলেট-৪ আসনের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা ও ভালোবাসা ছিল অনন্য। এলাকার উন্নয়ন ও বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, আমার যদি সিলেট-৪ আসনের প্রতিনিধি হওয়ার সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ মরহুম দিলদার হোসেন সেলিমের এই বাসা থেকেই আমার সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব এবং তাঁর আদর্শ অনুসরণ করেই জনগণের সেবা করব।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সিনিয়র উপদেষ্টা ড. এনামুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ, সদস্য সচিব মোঃ মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট