1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

মুকসুদপুরে আওয়ামীলীগের একযোগে ১০ নেতার পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের ১০জন নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ-পদবি ও সকল সাংগঠনিক কার্যক্রম থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২১ডিসেম্বর রবিবার বিকালে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্তের ঘোষনা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ১০জন নেতার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলির পাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহ- সভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী এবং সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।

লিখিত বক্তব্যে সাগর বাগচী বলেন, আমরা কোনো ধরনের প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল পদ-পদবি ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট