1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

হবিগঞ্জ-৪ আসনে নাহিদ উদ্দিন তারেকের মনোনয়ন পত্র সংগ্রহ,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ উদ্দিন তারেক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় চুনারুঘাট উপজেলা নির্বাচন সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে নাহিদ উদ্দিন তারেকের পক্ষে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে, এনসিপির প্রার্থী নাহিদ উদ্দিন তারেক গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মানে আমি হবিগঞ্জ -৪ আসনের মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। আমি স্থানীয় সরকারের কোন পদ-পদবী হোল্ড না করেই চুনারুঘাট – মাধবপুর নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট বিনির্মানে আমি কাজ করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আর্থিক সক্ষমতাসম্পন্ন কোন প্রার্থী নই, আমি একজন ছাত্র। আমি প্রার্থী হওয়ার অর্থ, একজন ছাত্রও যে বিপুল সংখ্যক জনগণের সেবা করার অভিপ্রায় নিয়ে আগাতে পারে এটাই জনগণকে দেখিয়ে দেওয়া।

এদিকে, নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট