1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

বাহুবলে ডেভিল হান্ট ফেজ টু অভিযানে আ: লীগের দুই নেতা গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্ট পেজ-২ সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সভাপতি ফেরদৌস আলম (৪৯) ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট পেজ-২ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফেরদৌস আলম উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি স্বস্হিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত লিটন মিয়া উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, বাহুবলের আইনশৃঙ্খলা ভালো রাখতে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট