1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) পরিচালিত অভিযানে উত্তর দৌলতপুর এলাকায় মোঃ দুলাল মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে মদ উদ্ধার করা হয়।

চুরি মামলায় গ্রেপ্তার করা হয় হৃদয় মিয়া (২৮), পিতা সোহেল মিয়া গ্রাম. আলোকদিয়া পূর্বপাড়া এবং রাকিব মিয়া পিতা রুকন মিয়া. বয়স (২১) গ্রাম. আলোকদিয়া ধনপুর।

একই অভিযানে স্টেশন রোড শাপলা আবাসিক হোটেলের সামনে থেকে মোঃ সোলাইমান (২৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া পুলিশের বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার করা হয় প্রতাব চন্দ্র সরকার, এবং ছানা রঞ্জন সরকার। তারা উভয়ই কুলপতাক এলাকার বাসিন্দা।

পাশাপাশি পুলিশ আইনে আটক করা হয় মোঃ আমিনুল ইসলাম (২৪)কে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট