1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

হাবিব আহমদ স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট

গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ছাত্র পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের শুভাকাঙ্ক্ষী মাওলানা সুহাইল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে শীতের কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট