1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সম্পাদক রাসেল সাংগঠনিক রাসেদুল নির্বাচিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ রাজশাহী জেলা প্রতিনিধি:

মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে রুবেল সরকার ও সাধারণ সম্পাদক রাসেল সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি রাসেদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। মোহনপুর প্রেসক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এই প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামীতেও মোহনপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রাসেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

 

এসময় মোহনপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতনসহ পূর্বের কমিটির সহসভাপতি দৈনিক সোনালী সংবাদ পত্রিকার মোহনপুর প্রতিনিধি আনছান তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিন এর মোহনপুর প্রতিনিধি আতাউর রহমান পলাশ, কোষাধ্যক্ষ বাংলাদেশ সমাচার এর মোহনপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, সদস্য দৈনিক উত্তরা প্রতিদিন এর মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, সদস্য শাহিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মো রাজু আহমেদ রাজশাহী জেলা প্রতিনিধি

১৬ জানুয়ারি /২০২৬ইং

০১৭০৩৫১১৬৭২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট