1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

বিএনপি থেকে বহিস্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের শেখ মুজিবের মাজার জিয়ারত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীক বরাদ্দের পর প্রচারনায় প্রথম দিনে গোপালগঞ্জে -০৩ আসনের সদ্য
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন। আজ (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এসব করেন।

প্রথমে সকাল সাড়ে ১০টায় গওহরডাঙ্গা মাদ্রাসায়

আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টায় শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর সমাধির ৩ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তার সাথে ফোনে কথা বলে ভিতরে যাওয়ার অনুমতি চাইলে সে প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানান এই প্রার্থী।
পরে গেটের বাইরে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতকরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া প্রার্থনা করেন। পরে, তিনি টুঙ্গিপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, নিজের পক্ষে ভোট চেয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমার নির্বাচনী এলাকা, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া, দুজন মহামানবের জন্মস্থান। তারা এই মাটিতেই শুয়ে আছেন। তাদের কবর জিয়ারত করার মাধ্যমে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ-০৩ আসনে সকল ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়াতে এসেছি। যদি আমি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের মানুষের জন জন্য আমি সংসদে সোচ্চার হয়ে তাদের অধিকারের পক্ষে কথা বলব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট