1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

রাজবাড়ীতে মাটি কাটার দায়ে ১৩ জনের ১৫ দিনের জেল, ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে ১৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড ২ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন, পাংশার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
১. আজাদ খা, ২. বাদশা মন্ডল, ৩. আরিফুল ইসলাম, ৪. মনা শেখ, ৫. আমিন শেখ, ৬. মলিন শেখ, ৭. শান্ত শেখ, ৮. শুকুর, ৯. লোকনুজ্জামান, ১০. রাসেল খান, ১১. সজীব প্রামানিক, ১২. সোহাগ মন্ডল ও ১৩. আল আমিন।
এছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আসলাম ও রাকিব সরদার নামে ২ জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ বলেন, ফসলি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট