1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন স্পষ্ট করে বলেছেন যে, নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। বিশেষ করে পরিবহন সেক্টর, ফুটপাত এবং কলকারখানায় যারা দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিল, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অঙ্গীকার করেছেন যে, নির্বাচনে জয়ী হলে কলকারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে এবং যাতে কোনো চাঁদাবাজ ও জুট সন্ত্রাসীরা কোনো সমস্যা করতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে যা যা করা দরকার ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে সে ব্যবস্থাই নেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি নারায়ণগঞ্জের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে, বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। এসব খবর জনগণ পরোয়া করেনা। ১২ তারিখ জনগণ এর উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করে তাহলে কোনো দলীয় লেজুড়বৃত্তি নয়, বরং ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য হবে।

৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার দুপুরে থানাপুকুরপাড় ও টানবাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, প্রমুখ।
মোহাম্মদ নাজিল খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট