1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা। ঘোড়াঘাট থানায় আটককৃত কোটি কোটি টাকার সম্পদ অজতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার। মাধবপুর কৃষি জমি,ছড়া,থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, মুকসুদপুরে হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২ পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার। জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

হবিগঞ্জে জিওসি-১৭ পদাতিক ডিভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিদর্শন করেছেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমিন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।

গতকাল সন্ধ্যায় এ উপলক্ষে হবিগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় মেজর জেনারেল মো. আলীমুল আমিন নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনসাধারণের আস্থা অটুট রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীন, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ইউএনও, ওসি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পরিদর্শনের ফলে হবিগঞ্জ জেলায় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট