1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঘোড়াঘাটে ২১শে ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন । গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন। এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম

গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মারুফ আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাহবুব আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেস ক্লাব-এর সভাপতি মঞ্জুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি মোঃ বিলাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট