1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঘোড়াঘাটে ২১শে ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন । গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন। এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম

ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার( কুমিল্লা)

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লালমাই প্রেসক্লাব পরিবার। দিবসটি উপলক্ষে লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ-এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

একুশের সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সমবেত হন। পরে তারা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, প্রচার ও প্রকাশনা খান মোঃ রুবেল হোসেন, ধর্মবিসয়ক সম্পাদক মোঃ আবাদ মিয়া,ক্রীড়া সম্পাদক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ সালামত উল্লাহ, সদস্য মোঃ মনসুর লোকমান রাকিব, মোঃ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট