1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ওসিকে ফোনে গালাগালি,উপজেলা বিএনপি সভাপতি তুষার আটক। ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঘোড়াঘাটে ২১শে ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন । গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন। এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, 

বাহুবলে ওসিকে ফোনে গালাগালি,উপজেলা বিএনপি সভাপতি তুষার আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম-কে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার-কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবির ওসি শামীম ইকবাল।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন ভাষায় কথা বলতে শোনা যায়। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি তদন্তে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে যানা যায় , সম্প্রতি স্বেচ্ছাসেবক দল নেতা মখলিছুর রহমানের সঙ্গে ফোনালাপের এক পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে নিয়ে কটূক্তি করেন-এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন, বাহুবলে ওসির দায়িত্ব পালন করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।”

অন্যদিকে, আটক হওয়ার আগে ফেসবুক লাইভে ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ করেন, তিনি সরাসরি কল দিয়ে এমন বক্তব্য দিয়েছেন-এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও দাবি করেন, বর্তমান ওসির বিরুদ্ধে অবৈধ ব্যবসা, মাদক ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং প্রশাসন চাইলে এসব বিষয়ে তদন্ত করতে পারে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট