1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হৃদয় হত্যার আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান। ঘোড়াঘাটে আমের ফুলের হাতছানি বসন্তের আগমনী বার্তা। শিক্ষকদের হয়রানির প্রতিবাদে সাংবাদিক মনিরুজ্জামান এর বিরুদ্ধে মানববন্ধন নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ টাক ও স্বর্ণালংকার চুরি মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এমপি সেলিমুজ্জামানকে হবিগঞ্জ,শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে মোটরসাইকেল ট্রেক্টর সংঘর্ষে যুবক নিহত। হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে মোটর সাইকেল ট্রেক্টক সংঘর্ষে যুবক নিহত। গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় থেকে কালুপুকুর পর্যন্ত রাস্তা নির্মানে অনিয়োমের অভিযোগ,  রাজশাহী তানোরে আদালতের দোহাই দিয়ে সেচ মটরে বিদ্যুৎ সংযোগ, ৫ কোটি টাকার বানিজ্য

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হৃদয় হত্যার আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর গত ১৭/০২/২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় বেলাব থানাধীন ইব্রাহীমপুর সাকিনস্থ ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা বেলাব থানা পুলিশকে সংবাদ দেন। প্রাপ্ত সংবাদের আলোকে বেলাব থানা পুলিশ, নরসিংদীর পিবিআই, নরসিংদীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় উৎঘাটন করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাটি অবহিত করেন। ডিজিস্ট মিজান মিয়ার মাথা, চোখ,নাক,কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নরসিংদীর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ডিজিস্ট মিজান মিয়া এর ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা দায়ের করেন, মামলার নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ রুজু করা হয়। পরবর্তীতে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ নরসিংদীর এসআই/মোবারক হোসেন, এসআই/জসিম উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) তমাল সরকার,বেলাব থানা,নরসিংদী ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, সাং-ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা-বেলাব,জেলা-নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি,রাত ০২:৩০ ঘটিকায় নওগা জেলা হতে গ্রেফতার করিতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট