বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ টাক ও স্বর্ণালংকার চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা স্বর্নালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের নানা আসবাবপত্র নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

আজ মঙ্গলবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত রোববার উপজেলার বাহাম গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাম গ্রামের রূপন সরকার ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ফলে গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে তার পিসি পরিবারসহ বসবাস করে আসছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি তার পিসি মেয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িটি খালি থাকে। ২২ ফেব্রুয়ারি ভোর  ৫টার দিকে এক প্রতিবেশী রূপন সরকারের বাড়ির সামনের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে তাকে ও তার পিসিকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরবর্তীতে তারা শোবার ঘরে গিয়ে দেখেন, ওয়ারড্রোবের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল এবং ৪ আনা ওজনের একটি নাকের নথ। এছাড়া একটি ওয়ালটন ফ্রিজ, দুটি গ্যাস সিলিন্ডার, দুটি গ্যাসের চুলা, একটি রাইস কুকার এবং কাঁসার থালা-বাসনসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। সব মিলিয়ে কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি হাফিজুল ইসলাম হারুণ বলেন, ঘর খালি রেখে কোথাও যাওয়াটা ঠিক নয়। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews