বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ঘোড়াঘাটে আমের ফুলের হাতছানি বসন্তের আগমনী বার্তা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট। উপজেলা প্রত্যন্ত গ্রামবাংলার বাগানে পথে-ঘাটে, আঙিনায় ও পুকুরপাড়ে এখন আমের গাছের মুকুলে মুকুলে অপরূপ সাজ।
হালকা রোদ আর মিঠে বাতাসে দুলছে ফুলের থোকা। চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস। মনে হয়, আমের ফুলই যেন বসন্তকে হাতছানি দিয়ে ডেকে আনছে।

সাধারণত জানুয়ারির শেষ ভাগ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে ফুল ফোটে।
এই সময়টায় মৌমাছির আনাগোনা বেড়ে যায় ফুলে ফুলে তাদের ব্যস্ততা, শুরু হয় প্রাকৃতিক পরাগায়ন।
প্রকৃতি ও পরিশ্রমের এই মেলবন্ধনই ফলনকে করে তোলে আশাব্যঞ্জক।

গ্রামবাংলার ঘর-আঙিনায় শোভা বাড়াতে অনেকেই শখ করে আমের চারা লাগান। কেউ কেউ আবার বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন।
উন্নত জাতের মধ্যে ‘ বম বায়’ হারিভাংগা,উল্লেখযোগ্য মৌসুমে সাধারণ আমের দাম কেজিতে
৬০-৮০ টাকা পর্যন্ত মূল পাওয়া যায় বাজার ভালো থাকলে এটি লাভজনক ফসল এমনটাই জানালেন ঘোড়াঘাট উপজেলার চাষি নজরুল ইসলাম ও মজিবর রহমান। তাঁদের আশা, অনুকূল আবহাওয়া থাকলে এবার ফলনও হবে ভালো।

আমে রয়েছে ভিটামিন এ ও সি-সহ নানা পুষ্টিগুণ।
তবে পুষ্টির কথা ছাপিয়ে এই মুহূর্তে বেশি আলোচিত তার সৌন্দর্য ছোট ছোট শিশুরা আমের ফুল কানে বা চুলে গুঁজে নেয়।
গ্রামবাংলা যেন সাজে সাদা-হালকা সবুজ অলংকার।

ফুলে ভরা আম গাছের দিকে তাকালে মনে হয় প্রকৃতি তার নিজস্ব ক্যানভাসে এঁকে দিয়েছে স্বপ্নের ছবি।
সুবাসে মোহিত ঘোড়াঘাট উপজেলা। বসন্ত যেন ঠিক আমের ফুলের ডাল ছুঁয়েই পথ খুঁজে নেয়।
একবার চোখ বুলালে মন চায় বারবার ফিরে এসে এই রূপসুধা আস্বাদন করতে।
তারিখঃ২৩-২-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews