1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ চিকিৎসকদের সাথে এমপি ডাঃ কে এম বাবরের মতবিনিময়  রাজবাড়ীতে সেনা সদস্যের পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী গোপালগঞ্জে এলজিইডির প্রধান প্রকৌশলীর উদ্যোগে তিন এমপিকে ফুলেল শুভেচ্ছা তানোরো উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়।  মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হৃদয় হত্যার আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান। ঘোড়াঘাটে আমের ফুলের হাতছানি বসন্তের আগমনী বার্তা। শিক্ষকদের হয়রানির প্রতিবাদে সাংবাদিক মনিরুজ্জামান এর বিরুদ্ধে মানববন্ধন নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ টাক ও স্বর্ণালংকার চুরি মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এমপি সেলিমুজ্জামানকে

তানোরো উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোরে নবনির্বাচিত এমপির সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সব সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষারমান উন্নয়নেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দূর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পৃথক সভায় এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে সরকারি দপ্তরে ঘুষ ও দূর্নীতি বন্ধের নির্দেশ দেন। এছাড়াও সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে তানোরকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য তিনি। সভা সঞ্চালনায় ছিলেন- তানোর আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমান পারভেজ।

উক্ত সভায় স্বাগত বক্তব্য দেন, এসিল্যান্ড শিব সংকর বসাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর ওবাইদুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন ও সেক্রেটারি ডিএম আক্কাছ আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মো. এখলাসুর রহমান। পরে নবনির্বাচিত সাংসদকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিন তানোর ইসলাহিয়া শিশুসদনে এতিম শিশুদের পাশে বসে ইফতার শেষে মাগরিবের নামাজে ইমামতি করেন এমপি মুজিবুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট